Friday, June 19, 2026

খবরের জের: ভুল বুঝে ছেলের কাছেই ফিরলেন বৃদ্ধ 

Date:

Share post:

ছেলে আধপেটা খেতে দেয় এমনই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছিলেন বাবা। এই খবর দেখায় করে “এখন বিশ্ব বাংলা সংবাদ”। অভিযোগ অনুযায়ী, বাড়িতে গিয়ে দেখা গেল উল্টো ছবি। বাবাকে ওষুধ খাইয়ে দিচ্ছেন ছেলে। খেতে দিচ্ছেন পরিবারের লোক। পরিবারে ভালোই আছেন ৭৪ বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। ছেলের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। ভুল স্বীকার করেন বৃদ্ধ।

 

স্কুলশিক্ষক ছেলে মানিক ঘোষ (Manik Ghosh) আধ পেটা খাইয়ে রাখে বলে অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছিলেন তারকেশ্বর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭৪ বছরের রবীন্দ্রনাথ ঘোষ। তারকেস্বর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ছেলের সঙ্গে বাড়ি পাঠায় এবং পরিবারে থাকার পরামর্শ দেন।

 

বৃদ্ধ রবীন্দ্রনাথ ঘোষ তাঁর ভুল বুঝতে পারেন এবং সংবাদ মাধ্যমকে জানান, ছেলের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করতে গিয়েছিলেন থানায়। বয়সজনিত কারণে সংবাদ মাধ্যমের সামনে ভুল বলেছিলেন। তাঁর বক্তব্য পারিবারিক অশান্তি সব বাড়িতেই হয়। ছেলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বাবা ছেলের সম্পর্ক নষ্ট করতে বেশ কয়েক জনের ভুল পরামর্শে তিনি মিথ্যে অভিযোগ করতে গিয়েছিলেন। তবে এবার অনুশোচনায় ভুগছেন তিনি। কারণ তার ছেলে কোনদিনই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেননি।বরং সমস্ত দিক থেকে সযত্নে খেয়াল রাখে তাঁর ছেলে। রবীন্দ্রনাথের পরিবারের লোক জানান, সংবাদ মাধ্যমের মধ্যস্থতাতেই তাঁর বাবা ভুল বুঝতে পেরে ফিরে এলেন।

advt 19

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...