Tuesday, June 23, 2026

ছোট্ট ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত

Date:

Share post:

রবিবারই হাসপাতাল থেকে ডিসচার্জের কথা ছিল। তবে চিকিৎসকদের কাছ থেকে বাচ্চার দেখভালের পুর বিষয়টি আয়ত্ত করে সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী নুসরত জাহান। হাসপাতাল থেকে নবজাতক ও তার মাকে গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে আসেন অভিনেতা যশ দাসগুপ্ত।

গত বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরত জাহান। খবর ছিল, নবজাতকের বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষাগুলির রিপোর্ট ঠিক এলে গত রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মা এবং ছেলের। হাসপাতাল সূত্রের খবর ছেলেকে নিজের কাছছাড়া করছিলেন না মা। নিজেই সদ্যোজাতের দেখভাল করেছেন। এমনকি নবজাতককে নার্সারিতে না রেখে নিজের বেডেই রেখেছিলেন। মা হওয়ার পর থেকেই নিজের এই নতুন পরিচয় বেশ উপভোগ করছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

আরও পড়ুন:বুদ্ধদেব গুহর প্রয়াণে গভীর শোকাহত: শোকবার্তায় লিখলেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই মা ও শিশুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ প্রকাশ করেছেন নুসরতের বন্ধু ও তারকা অভিনেত্রী শ্রাবন্তী, মিমি, তনুশ্রীরা। নুসরতের এই কেবলমাত্র মাতৃপরিচয়ে সন্তানের জন্ম দেওয়ার প্রসঙ্গে বক্তব্য রেখেছেন লেখক তসলিমা নাসরিন, শিল্পী ইলিনা বণিক, পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। তবে বাচ্চার বাবার পরিচয় নিয়ে এখনও উত্তাল নেটদুনিয়া।

advt 19

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...