Saturday, March 28, 2026

বিক্ষোভের জেরে ঘরবন্দি উপাচার্য, স্থগিত করা হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া

Date:

Share post:

টানা তিন দিন ধরে বিক্ষোভের জেরে নিজের বাসভবনে বন্দি বিশ্বভারতীর(Vishva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Vidyut Chakravarti)। তার জেরেই ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিল বিশ্ববিদ্যালয়। সোমবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তিতে কোন সই নেই, তাই প্রশ্ন উঠছে এই বিজ্ঞপ্তির বিশ্বাসযোগ্যতা নিয়েও।

আরও পড়ুন:জন্মাষ্টমীতে বেলুড়মঠে কাঠামো পুজো , শুরু হয়ে গেল দেবী দুর্গার আবাহন

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বরখাস্ত করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাশাপাশি পদার্থ বিজ্ঞানের দুই অধ্যাপক পীযুষকান্তি ঘোষ ও অরণি চক্রবর্তীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়। হঠাৎ এহেন বরখাস্তের ঘটনায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। কেন বরখাস্ত করা হলো তা জানতে চেয়ে শুরু হয় আন্দোলন। উপাচার্যের বাড়ির বাইরে চলছে আন্দোলন কর্মসূচি। যদিও কেন বরখাস্ত করা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি উপাচার্য। তবে আন্দোলনে অনড় পড়ুয়ারা। রবিবার সকালে উপাচার্যের বাসভবনের বাইরে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে এক দফা অশান্তি হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। টানা তিন দিন ধরে উপাচার্য ঘরবন্দি থাকার জেরে এবার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল অনির্দিষ্টকালের জন্য। যদিও এই নির্দেশিকায় কোনরকম স্বাক্ষর না থাকায় প্রশ্ন উঠছে নির্দেশিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে।

advt 19

 

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...