Friday, June 19, 2026

আগামিকাল রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বনধের ডাক, সঙ্কটের আশঙ্কা

Date:

Share post:

তিন দফা দাবিতে রাজ্যজুড়ে মঙ্গলবার বনধের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প (Petrol Pump) বনধের ডাক দিয়েছে তারা। মঙ্গলবার, সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ পর্যন্ত অধিকাংশ পেট্রোল পাম্পে বেচা-কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন (Association)।

আরও পড়ুন:জন্মাষ্টমীতে বেলুড়মঠে কাঠামো পুজো , শুরু হয়ে গেল দেবী দুর্গার আবাহন

বনধের জেরে প্রায় ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে দাবি অ্যাসোসিয়েশনের। আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। সোমবার বৈঠকের পরে অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তারা কেন্দ্র নয়া নিয়মের পরিবর্তনের দাবিতে আন্দোলন চালাচ্ছে। কিন্তু তাতে কোনো সুরাহা না হওয়ায় এবার 24 ঘণ্টা সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের অধীনেই রাজ্যের বেশিরভাগ পেট্রোলপাম্প, ফলে এরজেরে গ্রাহকরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

advt 19

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...