Wednesday, March 11, 2026

ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক চালিয়ে যাওয়া হবে, জানালেন শীর্ষ তালিবান নেতা

Date:

Share post:

কাগজে-কলমে আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরে যেতে হাতে আরও এক দিন সময় আছে। কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানে তালিবানের ধারাবাহিক জঙ্গিপনা নিয়ে মাথা ঘামাতে চাইছে না মার্কিন সেনা৷ বরং তারা দেশে ফেরার বিমান ধরতেই ব্যস্ত। এই পরিস্থিতিতে কার্যত গোটা আফগানিস্তান চলে গিয়েছে তালিবান জঙ্গিদের দখলে। ইতিমধ্যেই পাকিস্তান, চিনের মতো হাতেগোনা দুই-একটি দেশ তালিবান সরকারকে সমর্থনের কথা জানিয়েছে। কিন্তু তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে নয়াদিল্লি এখনও মুখ খোলেনি।

এরই মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তালিবানের অন্যতম শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্তানিককজাই। রবিবার রাতে স্তানিককজাই বলেন, ভারতের সঙ্গে তাঁদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ আগের মতোই অব্যাহত থাকবে। ১৫ অগাস্ট কাবুল দখলের পর এই প্রথম কোনও শীর্ষ তালিবান নেতা প্রকাশ্যে বিবৃতি দিয়ে ভারতের সঙ্গে তাদের অবস্থান স্পষ্ট করল। তালিবানের সোশ্যাল মিডিয়ায় ৪৬ মিনিটের এই ভিডিওটি পোস্ট করা হয়।

ওই ভিডিও স্তানিককজাই বলেন, উপমহাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান ও ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক চালিয়ে যেতে চাই। ভারতের সঙ্গে আবারও কাজ শুরু করার জন্য আমরা মুখিয়ে আছি। পূর্ববর্তী সরকারের মতোই আমরা ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী। ভবিষ্যতে আমরা ভারতের সঙ্গে আকাশপথেও বাণিজ্য করিডর খোলা রাখব। আশা করি ভারত আমাদের সাহায্য করবে।

পাকিস্তানের মধ্য দিয়ে ভারতের সঙ্গে আফগানিস্তানের যে বাণিজ্য চলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন এই শীর্ষ তালিবান নেতা। তবে আগামী দিনে পাকিস্তানের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চলবে কি না সে বিষয়ে স্তানিকজাই স্পষ্ট করে কিছু বলেননি। তবে, নিজেদের ভূখণ্ড দিয়ে আফগানিস্তান থেকে ভারতে পণ্য পাঠানোর ছাড়পত্র দিয়েছে ইসলামাবাদ। কিন্তু ভারত থেকে পাকিস্তানের ভেতর দিয়ে পণ্য আফগানিস্তানে পাঠানোর ছাড়পত্র দেয়নি পাক সরকার। স্তানিককজাইয়ের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। একইসঙ্গে স্তানিককজাই এদিন তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান ও ভারতের মধ্যে গ্যাস পাইপলাইন নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেছেন, তালিবানরা সরকার গড়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত।

আরও পড়ুন- বিজেপি-র ইস্তাহার তৈরি করতেন বুদ্ধদেব গুহ! এ কী ফাঁস করলেন তথাগত

advt 19

 

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...