Saturday, March 14, 2026

ছাত্র বিক্ষোভের জের : বাড়তি নিরাপত্তা চাইলেন বিশ্বভারতীর  উপাচার্য, বন্ধ ফল প্রকাশও

Date:

Share post:

ছাত্র বিক্ষোভের (student agitation) জেরে আশঙ্কিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তা চাইলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (VisvaBharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty)। রাজ্য পুলিশের কাছে চিঠি দিয়ে বাড়তি নিরাপত্তা চেয়েছেন উপাচার্য। বিশ্বভারতীর উপাচার্যের চিঠির কথা স্বীকার করেছেন জেলার পুলিশ সুপার (police super) নগেন্দ্র ত্রিপাঠী। তিন পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে গত ২৭ অগাস্ট থেকে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিশ্বভারতীর পড়ুয়ারা। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন করছেন পড়ুয়ারা ।

 

উপাচার্যের বাসভবনের সামনে শুক্রবার থেকে শুরু হওয়া এই ছাত্র আন্দোলনের জেরে গৃহবন্দি হয়ে পড়েন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপাচার্য অ্যাডমিশন কমিটির (Chairman of Admission Committee) চেয়ারম্যান। ছাত্রদের বিক্ষোভের জেরে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না তিনি অফিসে আসতে পারছেন না তাই উপাচার্য অনুপস্থিত থাকায় ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হল। এছাড়া বিশ্বভারতীর বিভিন্ন বিভাগে পরীক্ষার ফলাফল প্রকাশও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া রীতিমতো অনিশ্চিত হয়ে গেল অন্যদিকে সোমবার উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী স্লোগান লেখা একটি একটি ব্যানার টাঙাতে যান ছাত্রছাত্রীরা। তাতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় সেই সময় উপস্থিত রক্ষীরা দুই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তারক্ষীদের নামে শান্তিনিকেতন থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে উপাচার্যের বাসভবন চত্বর।

advt 19

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...