Sunday, June 7, 2026

দিলীপ বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূলের লোক দেখানো, পাল্টা দিলেন কুণাল

Date:

Share post:

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে আজ, মঙ্গলবার বৈঠক হয় রাজ্যের ৯ সদস্যর প্রতিনিধিদের সঙ্গে। এদিন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, মানস ভুঁইয়া, ঘাটালের সাংসদ দেব, সাংসদ সুখেন্দু শেখর রায় সহ ৯ সদস্যের প্রতিনিধি।

এদিনের এই বৈঠক নিয়ে অবশ্য স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আর তৃণমূল তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘‌’লোক দেখাতে এই সব কাজ করছে দিদিমনি। শুধুমাত্র লোক দেখানোর জন্যই এত কিছু, মিডিয়ায় প্রচার ছাড়া আর কিছুই না। জল আছে তাই সাধারণ মানুষ কিছু বলছেন না। তাই সাধারণ মানুষকে দেখানোর লক্ষ্যে দিদিমনির এই কাজ।’’‌

দিলীপ ঘোষ আরও বলেন, ‘‌’৭বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রী এতদিন যাননি কেন? বাংলায় তৃণমূল ১০ বছর ক্ষমতায় আছে। বাংলার মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন কিছু ভাবেননি? ওখানে পঞ্চাশ শতাংশ টাকা রাজ্যেকে দিতে হবে। সেটা দিতে উনি রাজি নন। মোদি করে দেবেন আর দিদি নাম কামাবেন? এটা চলতে পারে না।’‌

দিলীপ ঘোষের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়,
“ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিনের সমস্যা। যা একা রাজ্যের পক্ষে করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। এটা শুধু রাজ্য নয়, এখানে কেন্দ্রেরও দায় ও দায়িত্ব থাকে। এই দাবি নতুন নয়। আগেও জানানো হয়েছে। কেন্দ্র দায়িত্ব পালন না করায় আজ ফের দাবি জানানো হয়েছে। সুতরাং, দায় এড়িয়ে গেলে চলবে না।”

আরও পড়ুন:আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন মোদির

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...