Wednesday, May 6, 2026

দু সপ্তাহের মধ্যে ফের ২৫ টাকা বেড়ে রান্নার সিলিন্ডারের দাম হল ৯১১

Date:

Share post:

দুই সপ্তাহর মধ্যে ফের বাড়ল (price hike of gas cylinder) গ্যাসের দাম । এক ধাক্কায় ২৫ টাকা বেড়ে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল ৯১১ টাক।

 

গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েক ধাপে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২৭ টাকা। এর আগে গত ১৭ অগাস্ট ২৫ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। তারপর আজ ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। সব মিলিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। দেখা যাচ্ছে পরপর তিন মাসের পর পর দাম বাড়ানো হলো।

 

এর ফলে, কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৯১১ টাকা দাম হল। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা। পাশাপাশি বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

স্বাভাবিকভাবেই এইভাবে ক্রমেই দাম বাড়তে থাকায় নাভিশ্বাস মধ্যবিত্তের । গ্যাস ছাড়া এখন একপা চলে না। হেঁশেলের যা কিছু সবই গ্যাস । কারণ বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠ কয়লার উনুন বা কেরোসিন স্টোভ বহু পরিবারই অমিল । তাই গ্যাস ছাড়া রান্না হবে কীভাবে তাই নিয়ে এখন মধ্যবিত্তের গৃহিণীদের মাথায় হাত। এদিকে পেট্রোল-ডিজেলের দামও আকাশছোঁয়া । সব মিলিয়ে ঘরে এবং বাইরে গ্যাস ও জ্বালানির আগুন দামে প্রতিটি সংসারের হাঁড়ির হাল।

advt 19

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...