Wednesday, May 6, 2026

হাসপাতালে ভর্তি সায়রা বানু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেওয়া হয় আইসিইউ-তে

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। বেশ কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ-জায়া। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। জানা গিয়েছে, তিন দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সকালে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে।

আরও পড়ুন-মিশন ত্রিপুরা: সংগঠনকে জোরদার করতে আগরতলা পৌঁছলেন তৃণমূলের সুস্মিতা-ব্রাত্য

গত ৭ জুলাই প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। এই দম্পতির কোনও সন্তান নেই। বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। তাঁর এই দীর্ঘ অসুস্থতায় ছায়ার মতো ছিলেন সায়রা বানু। ৫৪ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতন হওয়ার পরই ভেঙে পড়েছেন অভিনেত্রী সায়রা বানু। সেখান থেকেই শুরু তাঁর শারীরিক অসুস্থতা। ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।

advt 19

 

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...