Wednesday, May 13, 2026

কাল থেকে বিশ্বভারতীর-আন্দোলনে নামতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী। তিন পড়ুয়াকে বরখাস্ত করাকে কেন্দ্র করে চলেছে ছাত্র-আন্দোলন। এই আন্দোলনে যোগ দিতে চলছে তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার থেকে ওই আন্দোলনে যোগ দিতে চলেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই জানিয়েছিলেন, ২ তারিখ থেকে বিশ্বভারতীতে আন্দোলন করবে তৃণমূল। সেই মতই সম্প্রতি, প্রায় তিন বছর পর বিশ্বভারতীতে গড়ে তোলা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট।

তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আন্দোলনে নামতে চলেছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। আন্দোলনরত বরখাস্ত হওয়া ছাত্র ছাত্রীদের সমর্থন করা হবে বলে টিএমসিপির তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: এখনও পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহ করেছে হাসিনা সরকার

কয়েকদিন আগে বিশ্বভারতীর কয়েকজন অধ্যাপক ও পড়ুয়া অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানান। অনুব্রত তখন জানিয়েছিলেন, ওঁ পাগল ভিসিকে এবার বুঝিয়ে দিতে হবে পাগলামি করার জায়গা বিশ্বভারতী নয়। তিন দিন ঘরে আটক রাখব, দেখি কী করতে পারে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জামশেদ আলি খান বলেন, আগামিকাল বিশ্বভারতীজুড়ে মিছিল করবে টিএমসিপি।

উল্লেখ্য, প্রায় তিন বছর পর বিশ্বভারতী চত্ত্বরে পদযাত্রা করে আন্দোলন করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ।

advt 19

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...