Wednesday, June 3, 2026

কেন ডাকা হয়নি দিলীপকে? চিঠি দিয়ে টিগগাকে জানতে চাওয়া হলো

Date:

Share post:

কেন উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের বৈঠকে ডাকা হয়নি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে? কারণ জানতে চেয়ে চিঠি গেল দলের মুখ্যসচেতক মনোজ টিগগার কাছে।

কড়া ভাষায় লেখা দিলীপ ঘোষের এই চিঠি নিমেষেই প্রকাশ্যে চলে আসে। চিঠিতে তিনি লিখেছেন, দলের রাজ্য সভাপতিকে না জানিয়ে, আমন্ত্রণ না করে কেন বৈঠক করা হয়েছে? কার নির্দেশে হয়েছে? অবিলম্বে জানান। পালটা মুখ্যসচেতক মনোজ টিগগা কার্যত আত্মসমর্পণের ভঙ্গিতে ভুল স্বীকার করে নিয়েছেন। কিন্তু জল যে অনেক দূর গড়াবে তা বলাই বাহুল্য। সাংগঠনিক ক্ষেত্রে এই ঘটনাকে দলের নিয়মতান্ত্রিকতার পরিপন্থী বলে ভাবা হচ্ছে। কিন্তু দল বনাম পরিষদীয় দলের লড়াই যে প্রকাশ্যে, তা বিজেপি ঢেকে রাখতে পারেনি। দিলীপ-শুভেন্দু পাশে বসে সাংবাদিক সম্মেলন করলেও আসলে দলীয় কোন্দল তুঙ্গে।

আরও পড়ুন:গেরুয়া বসনে শুভেন্দুর চারপাশে তৃণমূলের “গুপ্তচর”! বিস্ফোরক দাবি কুণালের

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...