Tuesday, June 23, 2026

গেরুয়া বসনে শুভেন্দুর চারপাশে তৃণমূলের “গুপ্তচর”! বিস্ফোরক দাবি কুণালের

Date:

Share post:

প্রবল চাপে রাজ্য বিজেপি (BJP)। একের পর বিধায়ক (MLA) দল ছাড়ছেন। লাইনে রয়েছেন এখনও প্রায় ডজনখানেক বিধায়ক। এছাড়াও একঝাঁক জেলা নেতৃত্ব, মণ্ডল সভাপতিরা ঝুঁকে রয়েছেন ঘাসফুল শিবিরের দিকে। শুধু তৃণমূল (TMC) নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষা। গেরুয়া মোহ ছেড়ে শাসক দলের জার্সি গায়ে চাপতে তৈরি তাঁরা।

মূলত, দলের মধ্যে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) ভূমিকাতে বেজায় চটে রয়েছেন এই নেতারা। শুভেন্দুর জন্যই বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব আরও বাড়ছে। তাঁকে বিরোধ দলনেতা হিসেবেও মানতে নারাজ সিংহভাগ বিধায়ক। দলের অন্দরে বিদ্রোহের আগুন।

অন্যদিকে উজ্জীবিত তৃণমূল শিবির। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) চাঞ্চল্যকর দাবি করেন। তাঁর কথায়, বিজেপির বৈঠকে শুভেন্দুর সঙ্গে যাঁরা মঞ্চ শেয়ার করেছেন তাঁদের মধ্যেই অনেকে শুভেন্দু ও এই বিজেপিকে সহ্য করতে পারছেন না। বৈঠকে কী আলোচনা হচ্ছে সেই নেতারা শুভেন্দুর পাশে বসেই তা নাকি whats app করে বাইরে বিরোধী নেতাদের কাছে ফাঁস করে দিচ্ছেন। অর্থাৎ, গেরুয়া বসনে শুভেন্দুর চারপাশেই তৃণমূলের “গুপ্তচর”!

আরও পড়ুন:দিলীপকে ডাকাই হল না! ৫ বিধায়ক অনুপস্থিত উত্তরের বৈঠকে, বিজেপির কোন্দল প্রকাশ্যে

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...