Thursday, March 5, 2026

পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবান,৩৫০ জনকে নিকেশের দাবি নর্দার্ন অ্যালায়েন্সের

Date:

Share post:

আফগানিস্তান থেকে আমেরিকা সম্পূর্ণ সেনা সরিয়ে নেওয়ার পরেও তালিবান পঞ্জশির দখল করতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ছে। পঞ্জশির কব্জা করার জন্য হাজার হাজার তালিবান সেখানে গিয়েছে, কিন্তু বারবার তাঁরা নর্দার্ন অ্যালায়েন্সের কাছে মার খেয়ে পিছু হটছে। আর এরই মধ্যে নর্দান অ্যালায়েন্স টুইট করে দাবি করেছে যে, গতকাল রাতে হামলা করতে আসা ৩৫০ তালিবানকে তাঁরা নিকেশ করেছে। আর ৪০-র বেশি তালিবানিকে তাঁরা বন্দি বানানোর দাবি করেছে।
শুধু তাই নয়, তালিবানদের সঙ্গে লড়াইয়ে জয় পাওয়ার পর নর্দার্ন অ্যালায়েন্স বহু মার্কিন গাড়ি ও হাতিয়ার বাজেয়াপ্ত করেছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে।তালিবান ফের পঞ্জশিরে ঢোকার চেষ্টা করে। তবে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আহমেদ মাসুদের বাহিনী। তালিবান পঞ্জশির উপত্যকায় ঢোকার চেষ্টা করতেই মাসুদের সেনা হামলা চালায়। দুই পক্ষের গোলাগুলিতে তালিবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন – জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে পুলিশি অভিযান, গ্রেফতার ১৬
আফগানিস্তানের পঞ্জশিরের গুলবাহার এলাকায় তালিবান আর নর্দান অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের পর নর্দান অ্যালায়েন্স বহু তালিবানিকে বন্দি করেছে।

সোমবার রাতেও ন্যাশানাল রেজিস্ট্যান্স ফোর্স কয়েকজন তালিবানিকে নিকেশ করার দাবি করে। তাঁদের দাবি, এই সংঘর্ষে সাত থেকে আটজন তালিবানি নিকেশ হয়েছে। পাশাপাশি তাঁদের দুই বিদ্রোহী মারা গিয়েছে।আহমেদ মাসুদের নেতৃত্বে তালিবানের বিরুদ্ধে হাতিয়ার তোলা পঞ্জশিরের বিদ্রোহীরা এর আগে ৩০০-র বেশি তালিবানিকে নিকেশ করার দাবি করেছিল। এছাড়াও বাগলান জেলার তালিবানি কম্যান্ডারকেও তাঁরা নিকেশ করেছিল বলে দাবি করেছে।

 

advt 19

 

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...