Sunday, May 17, 2026

বড় ঘোষণা: গণেশ চতুর্থী, দিওয়ালিসহ সমস্ত উৎসব ঘরে বসে পালনের নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

করোনাভাইরাস অতিমারীর আবহে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। ফের দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গণেশ চতুর্থী, ঈদ, নবরাত্রি, দিওয়ালি সহ সমস্ত উৎসব ঘরে থেকেই পালন করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জারি করা হয়েছে নির্দেশিকাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল, এবারে ঘরে বসেই পালন করতে হবে সমস্ত উৎসব। করোনা পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখেই, উৎসবের মরশুমে এক জায়গায় অনেক মানুষের জমায়েত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল করল স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন-বিস্ফোরক অভিযোগ: সরকারি নিয়ম ভেঙেছেন স্বয়ং ইডি-র ডিরেক্টর! রিটুইট অভিষেকের

করোনার দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি,তৃতীয় ঢেউয়ের কারণে আতঙ্কিত মানুষ। এরই মধ্যে কেরলে যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশ বলে সাংবাদিক বৈঠকে জানানো হয়।

যদিও এ প্রসঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে এবারেও কি বাঙালির দুর্গাপুজোর স্বাদ ঘরে বসেই মেটাতে হবে?

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...