Sunday, April 5, 2026

বেআইনি ভাবে গাছকাটা রুখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

Date:

Share post:

হুগলির (Hoogli) দেবানন্দপুরে অবৈধভাবে গাছকাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)। দেবানন্দপুর স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন আমবাগানে কিছু লোক অবৈধভাবে গাছ কাটা হচ্ছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তুলিকা সরকারের (Tulika Sarkar) কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে যায়। যাঁরা গাছ কাটছিলেন তাঁদের আটক করে।

বিধায়ক বলেন, শ্রীকান্ত দাস নামে এক ব্যক্তির নির্দেশে এই গাছ কাটা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বিভিন্ন জায়গায় অতীতে যেভাবে প্রচুর গাছ কেটে এলাকাকে ফাঁকা করে দেওয়া হয়েছে তা আর হতে দেওয়া যাবে না। যাঁরাই এধরনের কাজ করবে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...