Saturday, May 16, 2026

আজ অন্তর্বর্তী সরকার গঠন করবে তালিবান

Date:

Share post:

আফগানিস্তানের (Afghanistan) তখতে এখন তালিবান (Taliban)৷ এবার তাদের সরকার গঠনের পালা৷ আজ শুক্রবার অন্তর্বর্তী সরকার গঠন করবে তালিবান৷ এদিন প্রার্থনা সেরে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের শাসনভার হাতে তুলে নেবে জঙ্গি সংগঠনটি৷
যদিও অলিখিতভাবে তারাই আফগানিস্তানকে শাসন করছে৷
গত ১৫ অগস্ট কাবুলের পতনের পর দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসরাফ ঘানি৷ ওই দিনই প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে সরকার পক্ষের সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু করে তালিবান৷ এদিকে তখনও আফগানিস্তানের মাটি থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার করেনি আমেরিকা৷ তালিবানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তিতে বলা হয়েছিল, ৩১ অগস্টের মধ্যে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেবে আমেরিকা৷ তার পরই আফগানিস্তানে নতুন সরকার গঠন হবে৷

আরও পড়ুন- বিজেপির চক্রান্ত উড়িয়েই এগোবে তৃণমূল, অভিষেক কেন টার্গেট?
তালিবানের দেওয়ার সময়সীমার আগেই মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে নেয় আমেরিকা৷ তার পরই আফগানিস্তানকে ‘স্বাধীন দেশ’ ঘোষণা করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালিবানের শীর্ষ নেতারা৷ তারা জানিয়েছে, দেশে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হবে তাদের লক্ষ্য৷
কিন্তু আফগানিস্তান এমন একটি দেশ যার অর্থনীতি অনেকটাই আন্তর্জাতিক অনুদান ও সাহায্যের উপর দাঁড়িয়ে৷ তালিবান দেশের শাসন ক্ষমতায় ফিরে আসার পর যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে বিদেশি সংস্থাগুলি কতদিন আর্থিক সাহায্য চালিয়ে যাবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷

 

advt 19

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...