Tuesday, May 19, 2026

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ, ৬ রাজ্যে তল্লাশি সিবিআইয়ের

Date:

Share post:

কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ। যার জেরে এবার তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জয়েন্ট এন্ট্রান্স(joint entrance) পরীক্ষাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। শুক্রবার গোটা ঘটনার তদন্তে নেমে দেশের ছটি রাজ্যে তল্লাশি অভিযান চালানো হয়েছে। জানা গিয়েছে, এদিন তল্লাশি চালানো হয় দিল্লি, পুনে, জামশেদপুর, ইন্দোর ও ব্যাঙ্গালোরের ১৯টি জায়গায়।

অ্যাফিনিটি এডুকেশন প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা তাদের সংস্থার সঙ্গে যুক্ত পড়ুয়াদের দেশের সেরা সেরা কলেজ এবং এনআইটিগুলিতে (NIT) ভরতি করিয়ে দেওয়ার জন্য অভিনব উপায়ে প্রতারণা করেছে। সিবিআইয়ের কাছে আসা অভিযোগে দাবি করা হয়েছে, এই সংস্থাটির সঙ্গে যুক্ত কর্মী এবং শিক্ষকরা দেশের বাছাই করা কিছু পরীক্ষাকেন্দ্রে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে পরীক্ষার্থীদের হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করেছিল। এই সংস্থায় ভর্তির আগে পড়ুয়াদের দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট জমা নিয়ে নিত তারা। তারপর জয়েন্টে ভালো র‍্যাঙ্ক পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ থেকে ১৫ লক্ষ টাকা করে নেওয়া হতো। প্রযুক্তিকে ব্যবহার করে পাইয়ে দেওয়া হতো ভালো র‍্যাঙ্ক।

আরও পড়ুন:জল্পনার অবসান, ম‍্যানইউতে ৭ নম্বর জার্সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

এদিন দেশের ৬ রাজ্যের ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ২৫টি ল্যাপটপ, ৭টি কম্পিউটার এবং ৩০টি পোস্ট ডেটেড চেকের হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই বেসরকারি সংস্থার সঙ্গে কোন সরকারি আধিকারিক যুক্ত হয়েছেন কিনা সেটাও জানার চেষ্টা চলছে। আদি দুর্নীতির অভিযোগ যদি সত্যি হয় সে ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

advt 19

 

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...