Thursday, May 21, 2026

সিদ্ধার্থকে শেষ দেখা দেখতে শ্মশানে পৌঁছে কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ

Date:

Share post:

বিদায় সিদ্ধার্থ! বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে প্রায় সংজ্ঞা হারিয়ে ফেললেন শেহনাজ গিল (Shehnaaz Gill)৷ সিদ্ধার্থকে এভাবে শেষ বিদায় জানাবেন, দুঃস্বপ্নেও ভাবেননি শেহনাজ।

গাড়ির ভিতরেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পরনে সাদা এবং লাল রঙের সালোয়ার। চুল এলোমেলো। মাস্ক পরা থাকলেও তাঁর মুখে শোকের ছাপ স্পষ্ট। গাড়ি থেকে নেমে পুলিশি নিরাপত্তা বেষ্টনী পার করে এগিয়ে গেলেন সিদ্ধার্থের (Sidharth Shukla) নিথর দেহের কাছে, কান্নায় ভেঙে পড়তে দেখা গেল শেহনাজকে। দিদিকে সামলাতে এদিনও তাঁর সঙ্গে ছিলেন শেহনাজের ভাই। শ্মশানে সিদ্ধার্থের শেষকৃত্য চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন শেহনাজ।

আরও পড়ুন- প্রকাশ্যে উপনির্বাচনের বিরোধিতা করেও তলে তলে প্রার্থীর খোঁজ বিজেপির

অন্যদিকে ওশিওয়ারা শ্মশানে বন্ধু সিদ্ধার্থের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী এবং ‘বিগ বস’ খ্যাত সম্ভবনা শেঠ (Sambhavna Seth)। তাঁর সঙ্গে ছিলেন স্বামী অবিনাশ দ্বিবেদী। শ্মশানের মধ্যেই শেষকৃত্য চলাকালীন আচমকাই মুম্বই পুলিশেরর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সম্ভবনা এবং তাঁর স্বামী। সেই বচসা হাতাহাতিতে পৌঁছয়। তবে ঠিক কী কারণে সেটা ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়।

advt 19

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...