Thursday, May 14, 2026

এবার থেকে পড়ুয়াদের বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক? কীভাবে

Date:

Share post:

করোনা অতিমারির কারণে বন্ধ স্কুল। সেই কারণে এবার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে মূল্যায়ন ভিত্তিক হোমওয়ার্ক চালু করার পরিকল্পনা শিক্ষা দফতরের।

সূত্রের খবর, শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর জন্য এমন পরিকল্পনা রয়েছে। শিক্ষা দফতর মনে করছে যতদিন না স্কুল খুলছে এভাবেই চলুক। জানা গিয়েছে, মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক। তারা তা করে আবার স্কুলে ফেরত পাঠাবে। শিক্ষকরা সেটা মূল্যায়ন করে নম্বর দেবেন।

আরও পড়ুন: সেই কৌশিক চন্দই এবার হাইকোর্টের বিচারপতি! অভিষেকের টুইটে তীব্র কটাক্ষ

করোনা বিধি মেনে কীভাবে ক্লাস চালু করা সম্ভব, আপাতত সেই বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সে ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালুর কথা প্রাথমিকভাবে করা হলেও ধাপে ধাপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস এর কথাও ভাবছে রাজ্য সরকার।
advt 19

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...