Thursday, May 14, 2026

বোকা বানাতে চাইছে, দিল্লি পুলিশকে ধুয়ে দিলেন বিচারক

Date:

Share post:

দিল্লির দাঙ্গা নিয়ে অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের কড়া সমালোচনা করলেন বিচারক বিনোদ যাদব। মামলার শুনানিতে বৃহস্পতিবার দায়রা বিচারক বলেন, দেশভাগের পর ২০২০ সালেই দিল্লিতে সবচেয়ে বড় দাঙ্গা হয়েছে। কিন্তু সেই দাঙ্গার যথাযথ তদন্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং প্রকৃত ঘটনা আড়াল করতে পুলিশ আদালতের চোখে ধুলো দিতে চাইছে। পুলিশের এ ধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। এখানেই শেষ নয়, বিচারক যাদব আরও বলেন, দিল্লির দাঙ্গার তদন্তের অজুহাতে পুলিশ করদাতাদের দেওয়া বিপুল অর্থ অকারণে খরচ করেছে। কিন্তু এত কিছু করেও তারা কাজের কাজটা করতে পারেনি। আসলে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আইন ও আদালতকে বোকা বানানো। দাঙ্গার ঘটনায় কোনও সাক্ষী বা প্রকৃত অপরাধীকে খুঁজে বার করার কোনও চেষ্টাই তারা করেনি৷ এ থেকেই বোঝা যায়, পুলিশ নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নয়৷

আরও পড়ুন- এবার থেকে পড়ুয়াদের বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক? কীভাবে

advt 19

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...