Monday, May 25, 2026

কলকাতা পুরসভার লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন আগুন

Date:

Share post:

কলকাতা পুরসভার লাইসেন্স ডিপার্টমেন্টে আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রচুর নথিপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। প্রাথমিক তদন্তে অনুমান, ডিপার্টমেন্টের একটি সিলিং ফ্যানে শর্টসার্কিট হওয়ার ফলেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

জানা গিয়েছে শনিবার সকালে আগুন লাগার পর লাইসেন্স ডিপার্টমেন্টের কাছাকাছি থাকা কর্মীরা ওই বিভাগের জানলা, দরজা দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখেন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছেই অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে আসেন ইলেকট্রিক বিভাগের কর্মীরাও। তাঁদের অনুমান, ফ্যান থেকে কোনও প্রকারে আগুন লাগে। তবে আগুনের জন্য পুরসভার কোনও আধিকারিক বা কর্মীর কোনও ক্ষতি হয়নি

advt 19

 

 

Related articles

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...