Tuesday, May 19, 2026

সর্ষের তেলের ডাবল সেঞ্চুরি, মধ্যবিত্তের হেঁসেলে খাঁড়ার ঘা

Date:

Share post:

জ্বালানি তেল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি এবার ডাবল সেঞ্চুরি করল ভোজ্য তেল। সর্ষের তেলের (Mustered Oil) লিটার 200 টাকা। শুধু বাঙালি নয়, উত্তর ভারতের বেশিরভাগ জায়গাতেই সরষের তেলের প্রচলন বেশি। সামান্য সেদ্ধ ভাতে একটু সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেন অনেকেই। সকাল বা বিকেলের জলখাবারের মুড়ি মাখা, দু’ফোঁটা সরষের তেল- আমবাঙালির খাদ্যরুচি। কিন্তু এবার তাতেও থাবা বসাচ্ছে দাম।

 

হাজার টাকার দিকে রান্নার গ্যাস। এবার ডাবল সেঞ্চুরি (Double Century) সর্ষের তেলে। ঝাঁঝের পাশাপাশি এবার দামেও চোখে জল। শুক্রবার, কলকাতায় সর্ষের তেলের কিলো ছিল ১৭৫ থেকে ২০০ টাকা। প্যাকেটবন্দি এক লিটার ব্র্যান্ডেড (Branded) তেলের দাম আরও বেশি।

 

কেন্দ্রের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সূত্র অনুযায়ী, গত মাস দুয়েক ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। অথচ এক বছর আগেও সর্ষের তেলের গড় দাম ছিল ১২৬ টাকা। তার একবছর আগে ১০০ টাকা। অর্থাৎ, মাত্র দু’বছরের মধ্যে সর্ষের তেলের দাম ৭৭ শতাংশ বেড়েছে।

 

জ্বালানি তেল-গ্যাসের দাম তো ছিলই, এর সঙ্গে এবার যোগ হলো ভোজ্যতেলের দাম। আশঙ্কা করা হচ্ছে সর্ষের তেলের সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য ভোজ্য তেলের দামেরও বৃদ্ধি হতে পারে। সামনে উৎসবের মরসুম। বাড়িতে থেকেই পালনের পরামর্শ দিয়েছে কেন্দ্র। তখনও যে জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারবে এমন আশা নেই মধ্যবিত্তের।

 

advt 19

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...