Wednesday, June 3, 2026

এবার উত্তরে উইকেট পড়ল বিজেপির, তৃণমূলে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

Date:

Share post:

আবকি বার ২০০ পার তো হলই না উলটে একের পর এক বিজেপি বিধায়ক দল ছেড়ে ফিরছেন তৃণমূল কংগ্রেসে। মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে থেকে তৃণমূলে এলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। আজ দলীয় কার্যালয়ে তাঁর হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক দলে ফেরার জন্য আবেদন করেন। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, বাংলাকে এক রাখার লড়াইয়ে সামিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিলেন। পরিষদীয় মন্ত্রী হিসাবে নয়, দলের মহাসচিব হিসাবে নিজে উপস্থিত হয়ে তাদের যোগদান পর্বকে বেশি করে মজবুতি করণ করছি।” তিনি আরও বলেন,”অত্যন্ত সঠিক সময়ে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যখন যার সময় আসবে তখন তারা যোগ দেবেন। সময় বলে দেবে কাকে কখন নেওয়া হবে। সাংবিধানিক গণতান্ত্রিক ব্যাবস্থার অঙ্গ নির্বাচন। আগেই ঘোষণা করা হয়েছিল আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল পর্যন্ত যারা বলছিলেন নির্বাচন নয় তাদের জিজ্ঞাসা করুন তারা কী হতাশ? পুরসভা নির্বাচন সময়মত হবে।”

আরও পড়ুন-নয়া রেকর্ড সুপ্রিম কোর্টের, প্রথমবার ১২ টি হাইকোর্টের জন্য ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব

তৃণমূলে যোগ দিয়ে সৌমেন রায় বলেন, “ছাত্রজীবন থেকে তৃণমূল করেছি। মনপ্রাণ তৃণমূলে পড়ে ছিল। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল জনসমর্থন দিয়ে আবার ক্ষমতায় এনেছেন। তাঁর কাজে সামিল হতে ফিরে আসা। আরও অনেকে আসবেন, অপেক্ষা করুন। ঘটনাচক্রে বিজেপিতে গিয়েছিলাম। বিজেপির কালচার এরাজ্যে চলে না।”

advt 19

 

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...