Monday, May 25, 2026

কাল ভবানীভবনে শুভেন্দুকে জেরা, আসবেন না এড়াবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে

Date:

Share post:

প্রাক্তন দেহরক্ষীর অস্বভাবিক মৃত্যু মামলায় কাল, সোমবার জেরার মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর বারোটায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা। প্রশ্ন হচ্ছে শুভেন্দু আসবেন তো! নাকি কোনও এক অজুহাতে জেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিংবা সময় নেবেন? শুভেন্দুর আসা নিয়ে জল্পনা তুঙ্গে।

শনিবারই শুভেন্দু অধিকারীর কাছে নোটিশ পাঠায় সিআইডি। প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যু নিয়ে ইতিমধ্যে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিআইডি ঘটনাস্থলে গিয়ে তদন্তও করেছে। প্রয়াত শুভব্রতর স্ত্রীর পক্ষে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে।

 

সিআইডি সূত্রে খবর, ইতিমধ্যে প্রামান্য তথ্য সংগ্রহ করে ৪৩ পাতার প্রশ্নাবলী তৈরি করা হয়েছে। সিআইডির ৫জনের একটি স্পেশাল ইন্টারগেশন টিম তৈরি করা হয়েছে, যারা জেরা করবেন। বেশ কিছু তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে, যার ভিত্তিতেই জেরা পর্ব।

advt 19

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...