Monday, April 6, 2026

মিশন ত্রিপুরা: সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ৪ পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

বঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তৃণমূলের(TMC) লক্ষ্য এখন ত্রিপুরা(Tripura)। আর সেই লক্ষ্যে ত্রিপুরায় সংগঠন তৈরি করতে ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। প্রতিদিন বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন বহু নেতাকর্মী সমর্থক। শনিবারও তার ব্যাতিক্রম রইল না। এদিন ত্রিপুরার সোনামুড়াতে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন একাধিক পঞ্চায়েত সদস্য।

আরও পড়ুন:চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চাইলেন সাংসদ

শনিবার ত্রিপুরা সোনামুড়াতে দলীয় কর্মসূচি ছিল ঘাসফুল শিবিরের। সেখানেই তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে সোনামুড়া বক্সনগর বিধানসভার আড়ালিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি একাধিক পঞ্চায়েত থেকে মোট চার সদস্য এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। উল্লেখ্য, শনিবার ত্রিপুরায় তৃণমূলের দলীয় কর্মসূচিতে সুস্মিতা দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও অন্যান্য নেতৃত্বরা।

advt 19

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...