Monday, May 4, 2026

নকল ভ্যাকসিন নয়তো? টিকা দেওয়ার আগে সব রাজ্যকে পরীক্ষার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এই পরিস্থিতিতে দেশের সমস্ত রাজ্যকে(state) চিঠি লিখে সতর্কবার্তা পাঠালো কেন্দ্রীয় সরকার(central government)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে রাজ্যকে চিঠি লিখে সতর্ক করে জানানো হয়েছে ,ভ্যাকসিন(covid vaccine) দেওয়ার পূর্বে তা আসল না নকল যাচাই করে নেওয়ার জন্য। এই চিঠি লেখার কারণ, সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকাতে বিপুল পরিমানে ভুয়ো কোভিশিল্ড ভ্যাকসিনের খোঁজ পাওয়া গিয়েছে। এই অবস্থায় নকল ভ্যাকসিন নিয়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও(World health organisation)।

জানা গিয়েছে, চিঠির পাশাপাশি সম্প্রতি দেশের সমস্ত রাজ্যের কাছে আসল ভ্যাকসিন চেনার নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। যার মাধ্যমে রাজ্য সরকার। আসল ও নকল ভ্যাকসিনকে আলাদা করে চিনতে পারবে। আসল ভ্যাকসিনের যে তথ্যাদি পাঠানো হয়েছে তার মাধ্যমে কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিক ভি এই তিন ভ্যাকসিনের লেভেল, ভ্যাকসিনের রং ও ব্রান্ডের নাম কী হবে তা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। যার মাধ্যমে রাজ্য প্রশাসন সহজে আসল ও নকল ভ্যাক্সিনের ফারাক বুঝতে পারবে।

আরও পড়ুন:এবার কি তৃণমূলে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী?

উল্লেখ্য, রাষ্ট্রীয় টিকাকরণ অভিযানের মাধ্যমে দেশজুড়ে এখনো পর্যন্ত ৬৮.৪৬ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সমস্ত রাজ্যকে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৬০ বছরের অধিক বয়স্কদের যত দ্রুত সম্ভব করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য। পাশাপাশি বহু রাজ্যে টিকাকরণের ধীর গতির জন্য অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

advt 19

 

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে