Saturday, June 13, 2026

এবার কি তৃণমূলে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী?

Date:

Share post:

এবার কি রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে? পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত। এবার বেসুরো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি বিধায়ক। সাংবাদিক বৈঠক করে সমস্ত দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করেছেন দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীকেও।

আরও পড়ুন: “গরু-ছাগল নয় যে জোর করে আটকে রাখব”, বিধায়কদের দলবদলে মন্তব্য দিলীপের

এদিন কৃষ্ণ কল্যাণী, “ভবিষ্যতে কী হবে, তা ভবিষ্যতই বলবে। জেলা কমিটি গঠন আমাকে না জানিয়েই করা হয়েছে।” এরপরে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে তোপ দেগে কল্যাণী বলেন, “বাসুদেববাবু সংগঠনের সবাইকে নিয়ে চলছেন না। তিনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে চলছেন।”

তবে এখনো পর্যন্ত বাসুদেব সরকার এবং দেবশ্রী রায় চৌধুরীর কোন প্রতিক্রিয়া মেলেনি। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তবে এবার বিজেপি বিধায়ক কি কৃষ্ণ কল্যাণীর তৃণমূলে যোগ দেওয়ার পালা?

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...