Sunday, May 17, 2026

আগামী সপ্তাহেই শুরু হবে রাম মন্দিরের মূল অংশের নির্মাণ কাজ 

Date:

Share post:

ভিত তৈরির কাজ শেষ । এবার আগামী এক সপ্তাহের মধ্যেই মূল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। শনিবার রাম জন্মভূমি (ramjanmabhumi) তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে একথা জানানো হয়েছে । বলা হয়েছে যে সব ঠিক থাকলে মূল (rammandir) নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। পরিকল্পনামাফিক মন্দির নির্মাণ হবে। পাথর দিয়ে তৈরি করা হবে মূল নির্মাণ। ইতিমধ্যেই রাজস্থানের জয়পুর থেকে আটজন পাথর কাটার কারিগর পৌঁছে গিয়েছে অযোধ্যায় (Ayodhya) । তাঁরা পাথর কাটার কাজ শুরু করে দিয়েছেন। ৪ লক্ষ ঘন ফুট পাথর ব্যবহার করা হচ্ছে। ৬০ হাজার বর্গফুট পাথর কাটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতগতিতে চলছে মূল মন্দির নির্মাণের কাজ। যত দ্রুত সম্ভব মন্দিরের নির্মাণ কাজ শেষ করা হবে। কিন্তু মন্দির যাতে পাকাপোক্ত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে । ভিত তৈরি হয়েছে ৪০০ ফুট লম্বা, ৩০০ ফুট চওড়া এলাকা জুড়ে। ভিত্তিপ্রস্তর দৃঢ় করার জন্য ব্যবহার করা হচ্ছে পাথরের গুঁড়ো, বিভিন্ন ধরনের পাথর, সিমেন্ট ও জলের মিশ্রণ। রাম মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে ,আগামী ২০২৩ সালের ডিসেম্বরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। গত বছর অগাস্ট মাসে ভূমিপূজা হয়েছিল। তারপর এক বছর কেটে গিয়েছে, মন্দিরের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। তবে মন্দির খুলে দেওয়া হলেও মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। সম্ভবত, ২০২৫-এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে এই মন্দিরের।

 

advt 19

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...