Wednesday, February 4, 2026

বাংলার হরিস্বামী দাসসহ ৪৪ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি

Date:

Share post:

আজ শিক্ষক দিবস। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের ৪৪ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করলেন। রবিবার পশ্চিমবঙ্গ থেকে একমাত্র হরিস্বামী দাস এই সম্মান লাভ করেন। তিনি মালদহ শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক। রাজ্য সরকারের তরফেও হরিস্বামীকে ‘শিক্ষারত্ন’-এ ভূষিত করা হবে।

আরও পড়ুন: নকল ভ্যাকসিন নয়তো? টিকা দেওয়ার আগে সব রাজ্যকে পরীক্ষার নির্দেশ কেন্দ্রের

প্রতিটি শিশুর আলাদা ক্ষমতা ও প্রতিভা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের তাদের বিভিন্ন চাহিদা ও স্বার্থের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে মনোযোগ দিতে হবে। কোবিন্দের কথায়, “শিক্ষকদের এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যে প্রতিটি শিক্ষার্থীর বিভিন্ন ক্ষমতা, প্রতিভা, মনোবিজ্ঞান, সামাজিক পটভূমি এবং পরিবেশ রয়েছে। অতএব, প্রতিটি শিশুর বিশেষ চাহিদা, আগ্রহ এবং ক্ষমতা অনুযায়ী তার সার্বিক বিকাশের উপর জোর দেওয়া উচিত”।

এদিন রাষ্ট্রপতি আরও বলেন, “শিক্ষার্থীদের সহজাত প্রতিভাকে একত্রিত করার প্রাথমিক দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। একজন ভালো শিক্ষক একজন ব্যক্তিত্ব-নির্মাতা, সমাজ-নির্মাতা এবং জাতি-নির্মাতা।” রাষ্ট্রপতি বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রাপ্ত সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

advt 19

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...