Friday, April 17, 2026

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, ডুরান্ড কাপের উদ্বোধনে ফুটবলে শট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, রবিবার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী পরিচালিত শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করতেই তাঁকে সম্মান জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ করা হয় সেনার পক্ষে। এরপর দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তারপরই নেন ফুটবলে শট। আর সেই সঙ্গেই আনুষ্ঠানিক সূচনা হয়ে যায় ডুরান্ড কাপের।

আরও পড়ুন: শাস্তি পেলেন কে এল রাহুল, কেটে নেওয়া হবে ম্যাচ ফি-র ১৫ শতাংশ

এরপর সোশ্যাল মিডিয়ায় ডুরান্ড কাপের উদ্বোধন নিয়ে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির প্রাণের খেলা ফুটবল, এই খেলার সাথে জড়িয়ে বাঁধনহীন আবেগ ও ভালোবাসা। এশিয়ার প্রাচীনতম ও বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। অংশগ্রহণকারী প্রতিটি দলকে আমার শুভেচ্ছা জানাই ও এই প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। এই বিশাল কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত।”

উল্লেখ্য, কোভিড প্রটোকল মেনে উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং এবং এয়ারফোর্স। আইএসএল (ISL), আই লিগ এবং সেনাবাহিনীর দল মিলে মোট ১৬টি দল এবার ডুরান্ডে অংশ নিয়েছে। যুবভারতীর পাশাপাশি খেলা হবে কল্যাণী স্টেডিয়াম এবং মোহনবাগান মাঠেও।


advt 19

 

Related articles

বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

যেদিকে চোখ যায় কালো কালো মাথার সারি। পুরুষ মহিলা প্রায় সম সংখ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

কেকেআর ম্যাচের আগে শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার(Rajasthan Royals manager) রোমি ভিন্ডের(Romi Bhinder)! নিয়ম ভেঙে এই কাজের জেরে...

উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

নির্বাচনের সময়ে মানুষের চোখের দিকে তাকিয়ে তাঁদের মনোভাব বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নিজের সেই...

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...