Sunday, May 17, 2026

রঙিন প্রচারে ‘‘হৃদমাঝারে রাখব’’, সুর তুললেন মদন! কর্মীদের সাবধানে কাজের উপদেশ মমতার

Date:

Share post:

খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী উপনির্বাচনে প্রার্থী। তাই ভবানীপুর উপনির্বাচনে দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রবল উৎসাহ ও উন্মাদনার সঙ্গে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কর্মী, সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যেই হোর্ডিং-ফেস্টুন-ব্যানারে ছয়লাপ হয়ে গিয়ে গোটা বিধানসভা এলাকা। নেত্রীকে রেকর্ড মার্জিনে জেতানোর চ্যালেঞ্জ নিয়ে কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের জন্য তৃণমূলের নতুন স্লোগান – ‘’উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে’’।

 

আজ, রবিবার দুপুরে তৃণমূল বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ভবানীপুরে দেওয়াল লিখন চলছিল। যে কাজে মদনবাবু নিজেও হাত লাগিয়েছেন। আর ঠিক তখনই কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে ডিএল খান রোড ধরে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়।

ভোট প্রচারে নেতা-কর্মীদের উৎসাহ দেখে গাড়ি থামিয়ে তাঁদের করোনা বিধি মেনে সাবধানে ও সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শও দেন দলনেত্রী। দলীয় নেতা, কর্মীদের এই উৎসাহ দেখে আপ্লুত নেত্রী গাড়ি থেকে নেমেও পড়েন। সকলের উদ্দেশে বলেন, ”সবাই ভালভাবে কাজ করো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। সবাই নিজেদের শরীরের দিকে নজর রেখো।”

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ফের চমক মদন মিত্রের। এদিন কামারহাটির বিধায়ককে দেখা গেল, সাদা-নীল পাঞ্জাবি পড়তে। মদন মিত্র একতারা বাজিয়ে নিজেই গান ধরলেন – ”তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।” সঙ্গে গলা মেলালেন তাঁর অনুগামীরাও।

আরও পড়ুন- “সিআইডিতে না গেলে বুঝব বাঘছাল পরা বিড়াল”, শুভেন্দুকে মোক্ষম খোঁচা কুণালের

advt 19

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...