Friday, May 8, 2026

আফগানিস্তান ইস্যুতে অমিত শাহ ও রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক মোদির

Date:

Share post:

অশান্ত আফগানিস্তান(Afghanistan) ইস্যুতে সোমবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের(Rajnath Singh) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও(Ajit doval)। অনুমান করা হচ্ছে আফগানিস্তান ইস্যুতে ভারতের আগামী পদক্ষেপ কি হবে সে বিষয়ে বৈঠক সারা হয় এদিন।

আফগানিস্তানে তালিবানদের অধীনে চলে যাওয়ার পর কিছুটা হলেও উদ্বেগে রয়েছে ভারত সরকার। দুশ্চিন্তার অন্যতম কারণ আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে চিন ও পাকিস্তান জঙ্গিদের সঙ্গে ভারত বিরোধী ষড়যন্ত্র করবে কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞ মহল। এই পরিস্থিতিতে ভারত-আফগান সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। দোহাতে তালিবানের সঙ্গেও বৈঠক করেছে ভারতের প্রতিনিধি। এরই মাঝে ভারতের ওপর চাপ বাড়িয়ে কাশ্মীরের মুসলিমদের নিয়ে কথা বলা তাদের অধিকারের মধ্যে পড়ে বলে দাবি করেছে তালিবান। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হচ্ছে বলে অনুমান করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এমন অবস্থাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক দফা বৈঠক সারলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না শুভেন্দু, করতে হবে তদন্তে সহযোগিতা: নির্দেশ হাইকোর্টের

এদিকে বিদ্রোহীদের যুদ্ধে পরাস্ত করে পঞ্চশির ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করেছে তালিবান। যদিও ন্যাশনাল রেজিস্টেন্স ফন্ট পাল্টা জানিয়েছে, পঞ্চশিরে তালিবানের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তবে তার পাল্টা বিবৃতিতে তালিবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, ‘এই জয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ভয়াবহতা থেকে বাইরে বেরিয়ে এসেছে।’ পাশাপাশি আরও জানানো হয়, ‘আগামী দিনে কেউ দেশে বিদ্রোহ শুরু করলে তা পূর্ণ শক্তি দিয়ে সময় দেওয়া হবে। আমরা কাউকে বিদ্রোহের অনুমতি দেবো না।’

advt 19

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...