Sunday, June 14, 2026

সোমে রাজধানীমুখী রাজ্যপাল

Date:

Share post:

সোমবার ফের দিল্লি (Delhi) গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এবার বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই প্রতি মাসে একবার করে দিল্লি যাচ্ছেন ধনকড়। সূত্রে খবর, সোমবার বিকেলের বিমানে দিল্লি যাত্রা করেছেন তিনি। তবে, তাঁর দিল্লি যাত্রার কারণ নিয়ে এখনও স্পষ্ট। তিনি কার কার সঙ্গে দেখা করবেন তাও এখনও গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন:চলন্ত ফারাক্কা এক্সপ্রেসে বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

রাজ্যপাল হিসেবে বাংলা আসার পর থেকে রাজ্যের সঙ্গে সংঘাতের জড়িয়েছেন জগদীপ ধনকড়। বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে শাসকদলের সংঘাতে দূরত্ব বেড়েছে নবান্ন-রাজভবনের। তাকে সরানোর দাবি জানিয়ে বেশ কয়েকবার দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। গত মাসে দিল্লি থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন নীরব ছিলেন রাজ্যপালও। সেভাবে রাজ্যের বিরুদ্ধে টুইটের বন্যা চোখে পড়েনি। তবে, গত দু-এক দিন ধরে দিন ধরে ফের রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়ে কটাক্ষ করেছেন ধনকড়। প্রসঙ্গত, এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের চিঠির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজ্যপালের চিঠিতে বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে ফের রাজধানীমুখী রাজ্যপাল। এবার সেখানে গিয়ে তিনি কাদের সঙ্গে দেখা করেন সে দিকেই নজর সবার।

advt 19

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...