Saturday, March 14, 2026

পুলিশ কর্তার ঠোঁটে ঠোঁট! ভাইরাল ভিডিও নিয়ে সাফাই পরীমণির

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের অভিনেত্রী পরীমণি জামিন পেয়েছেন। মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল ।পরীমণি গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে ওপার বাংলার পুলিশকর্তা মো. গোলাম সাকলায়েনের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিল দুই বাংলাই। সোশ্যাল মিডিয়াতে তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যায়, সাকলায়েনের জন্মদিনের পার্টিতে কেক কাটছেন পরীমণি। এমনকী, একে অপরের ঠোঁট থেকে কেক নিতেও দেখা গিয়েছিল তাঁদের।
এই সব ছবি প্রকাশ্যে আসায় রীতিমতো বিব্রত নায়িকা । তিনি বলেন, ‘ আমার ফোন, গাড়ি সব তদন্তকারীরা নিয়ে নিয়েছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলি সব ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও প্রকাশ করার অধিকার কারও নেই।’

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

তাঁর দাবি, তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির CCTV ফুটেজও পুলিশ নিয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন , কীভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে, তাঁর সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে সব কিছুই তিনি জানাবেন। রীতিমতো নাটক করে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় বলেও দাবি করেন তিনি। নিজেকে নির্দোষ বলে দাবি করে নায়িকা বলেন, ‘আমি কী এমন করেছি? আমি শুরু থেকেই স্ট্রং ছিলাম। আমি যদি দোষী হতাম, তাহলে তো আমি ভেঙে পড়তাম। আমার সঙ্গে কী হয়েছে সব বলব। আমাকে একটু সময় দিন। আমি একমাস ধরে মানসিক অশান্তির মধ্যে ছিলাম। ’
গত মাসের ৪ তারিখে ঢাকার বনানী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। ২৭ দিন জেলে থাকার পরে, বুধবার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান এই অভিনেত্রী। মঙ্গলবার ঢাকা মহানগর আদালতের দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

advt 19

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...