Friday, May 15, 2026

কোভিশিল্ডের টিকাকরণের সময়সীমা কমাতে কেন্দ্রকে নির্দেশ দিল কেরল হাইকোর্ট

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরও দৈনিক সংক্রমণে দেশের শীর্ষস্থানে রয়েছে কেরল। কোনওভাবেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। এমতাবস্থায় টিকাকরণের উপর জোর দিয়েছে কেরল সরকার। সেইসঙ্গে কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার মধ্যবর্তী ব্যবধান কমাতে কেন্দ্রকে নির্দেশ দিল কেরল হাইকোর্ট। আদালতের তরফ থেকে বলা হয়েছে, ১২ সপ্তাহের সময়সীমা কমিয়ে তা চার সপ্তাহ করতে হবে।

আরও পড়ুন:ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৬৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

আদালতের নির্দেশে এও বলা হয়েছে, টিকা নেওয়ার বিষয়ে মানুষের একটি স্বাধীনতা থাকা উচিত। কেন্দ্র মানুষের এই স্বাধীনতার হস্তক্ষেপ করছে। সেই কারণেই বেসরকারি হাসপাতালগুলির হাতে টিকা পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে অর্থের বিনিময়ে মানুষ টিকা পাচ্ছেন, তা হলে কেন প্রয়োজনে আগে টিকা নিতে পারবেন না?
পাশাপাশি কেরল আদালত কেন্দ্রকে মনে করিয়ে দিয়েছে, টিকাকরণ ইচ্ছার উপর নির্ভর করে। কেউ যদি সুরক্ষার কারণে মনে করেন তাঁদের আগে টিকা নেওয়া প্রয়োজন, তা হলে তাঁরা কেন নিতে পারবেন না?

advt 19

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...