Thursday, February 26, 2026

বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, লুঠ ৫ লক্ষ টাকা, গয়নাও

Date:

Share post:

রাতে বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও হয়ে অস্ত্র দেখিয়ে নগদ প্রায় ৫ লক্ষ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠ করে পালিয়েছে একদল ডাকাত। সোমবার জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে দেবনগর এলাকার ঘটনা। পুলিশ তদন্তে নামলেও মঙ্গলবার বিকেল অবধি কাউকে ধরতে পারেনি।

দেবনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিলীপ বসুর কোভিড হযেছিল। সুস্থ হয়েছেন। কিন্তু, আরও কিছু চিকিৎসা করাবেন বলে বাড়িতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে রেখেছিলেন। গতকাল গভীর রাতে তার বাড়িতে চড়াও হয় ডাকাত দল। এর পর গ্রিলের বাইরে থেকে গ্রিল খুলে দিতে বলে শুরু হয় হুমকি। ভয় পেয়ে গ্রিল খুলে দিতেই তাদের উপর চড়াও হয় ডাকাত দল। বয়স্ক দম্পতিকে মারধরের পর তাদের গলায় ধারাল অস্ত্র ধরে শুরু হয় লুঠপাট। আলমারি ভেঙে নিয়ে যায় চিকিৎসার জন্য রাখা চার লক্ষাধিক টাকা ও একইসাথে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার।দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালিয়ে এরপর ধানক্ষেত ধরে অন্ধকারে পালিয়ে যায় ডাকাতদল।

এরপর খবর পেয়ে আসে আত্মীয় এবং পাড়া প্রতিবেশীরা। তারা আজ সকালে পুলিশকে খবর দিলে তদন্তে আসে কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি সরেজমিন তদন্ত শুরু হয়েছে কোতোয়ালি থানার পুলিশ।

advt 19

spot_img

Related articles

আম্বানিদের ‘ঘরেই’ প্রাক বিবাহ অনুষ্ঠান, অর্জুনের বিশেষ দিনে আবেগপ্রবণ শচীন

বসন্তের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের...

“এই সেই চিঠি… যা কখনওই পাঠাবেন না”: মোদির খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা তৃণমূলের

বঙ্গবাসীকে লেখা নরেন্দ্র মোদির (Naredra Modi) খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা দিল রাজ্যের শাসকদল। মোদির চিঠি পোস্টের একদিন...

বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

বলিউডের 'পঞ্চম' এবার বড়পর্দায়! ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র রাহুল দেব বর্মনের (RD Burman) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছে...

মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অহরহ ট্রোলের শিকার হন সেলেব্রিটি থেকে সাধারণরা। যাঁরা ট্রোল করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...