Sunday, March 29, 2026

গতবারের নিয়মেই এবার পুজো, কার্নিভালের সিদ্ধান্ত পরে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবারও কোভিডবিধি মেনেই হবে দুর্গাপুজো। জারি থাকবে গতবারের সব নিয়ম। মঙ্গলবার, বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, রাতে পুজো দেখার বিষয় উপনির্বাচনের পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মমতা। নির্বাচনী বিধি মেনে কোনও ঘোষণা করেননি বা প্রতিশ্রুতি দেননি মুখ্যমন্ত্রী।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর গাইডলাইন (Guide Line) নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi), কলকাতা ও পুলিশ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এবং পুজো উদ্যোক্তারা। সেখানে মুখ্যমন্ত্রী জানান, গতবারের বিধি মেনেই এবার পুজো হবে। সারা রাজ্যে ৩৬ হাজার ক্লাবের কোনও অসুবিধে হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাব চত্বরে স্যানিটাইজার করতে হবে। বিভিন্ন সংস্থা মাস্ক বিলি করতে পারেন। বড় ক্লাবগুলোকে ছোট ক্লাবের দায়িত্ব নেওয়ার কথাও বলেন মমতা।

আরও পড়ুন-দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করলেন এসডিও

বিসর্জন সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ১৫ থেকে ১৮ অক্টোবর বিসর্জন হবে। তবে, কার্নিভাল হবে কি না- তা কোভিড পরিস্থিতি নিয়ে দেখে বিবেচনা করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, আইআইটি খড়গপুর, ব্রিটিশ ইনস্টিটিউট-সহ তিনটি সংস্থার পক্ষ থেকে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দুর্গা উৎসব ঘিরে ৩২,৩৭৭ কোটি টাকা খরচ হয়। মমতা বলেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার।শান্তি-সভ্যতা-সংস্কৃতি মেনে দুর্গাপুজো করতে হবে। অশান্তি, প্ররোচনা যেন পুজোতে যেন বিঘ্ন ঘটাতে না পারে, এদিকে নজর রাখতে হবে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Related articles

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...

তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

মর্মান্তিক ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন...

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে...