Monday, May 18, 2026

কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানা, সচিবালয় ঘেরাও চলছে

Date:

Share post:

কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানা। মঙ্গলবার সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা ফলপ্রসূ হয়নি। কোনও সমাধান সূত্রে মেলেনি। এরপরই বিক্ষোভকারীরা কারনালে সচিবালয়ের দিকে এগোতে শুরু করেন। খট্টর সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যারিকেড, জল কামানের ব্যবস্থা রাখলেও কোনও লাভ হয়নি। ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান কৃষকরা। জল কামান ব্যবহার করেও তাঁদের আটকানো যায়নি।

কারনালের এক্সপ্রেসওয়েতে ২৮ অগস্ট পুলিশের লাঠিতে জখম হন একাধিক কৃষক। ওই ঘটনায় অভিযুক্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান কৃষকরা। পূর্ব ঘোষণা মতো এই দাবি নিয়ে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন কৃষকরা। সেই আলোচনা ভেস্তে যাওয়ায় আন্দোলনকারীরা মিনি সচিবালয়ে উদ্দেশ্যে রওনা দেন। একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল।

সন্ধ্যায় আন্দোলনকারী কৃষকরা মিনি সচিবালয়ে পৌঁছন। কাতারে কাতারে কৃষক সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, আমরা সচিবালয়ের গেটটি দখল করে নিয়েছি। কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আলোচনার জন্য আপাতত সময় নেই, সেটি পরেও হতে পারে। সমস্ত দাবি না মানা পর্যন্ত সচিবালয় ঘেরাও চলবে বলেও জানান তিনি।

ডিসি নিশান্ত কুমার যাদব, আইজি মমতা সিং এবং এসপি গঙ্গারাম পুনিয়া এবং অন্যান্য  ঊর্ধ্বতন কর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করলেও কোনও লাভ হয়নি। সচিবালয়ের বাইরে লঙ্গরও আয়োজন করা হয়েছে ।

 

advt 19

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...