Thursday, May 7, 2026

পুজোর আগে সরকারি কর্মীদের পারিবারিক পেনশন বাড়ল  

Date:

Share post:

পুজোর আগেই সুখবর সরকারি কর্মীদের। বৃহস্পতিবার নবান্নের (Nabanna) থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত পারিবারিক পেনশন পাওয়া যেত মাসিক সর্বোচ্চ ৩৬০০ টাকা। এবার তা বাড়িয়ে ৯০০০ টাকা করা হয়েছে।
তবে পেনশন পাওয়ার ক্ষেত্রে অন্যান্য নিয়মগুলি একই থাকছে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে প্রয়াত সরকারি কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা এবং বিবাহ বিচ্ছিন্না মেয়ে, বিধবা বা অবিবাহিত মেয়ে এই বরাদ্দ অর্থ পান। রাজ্য সরকারের এই নির্দেশিকায় উপকৃত হবেন অনেকেই। সামনেই পুজো। তার আগে এই ঘোষণায় অনেকেই উপকার পাবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা, রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ৭২৪

নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারের কর্মীদের সাড়ে ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে । এছাড়াও ৩৬ হাজার টাকার কম মাসিক বেতনের কর্মীরা ৪ হাজার টাকা অগ্রিম পাবেন। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীদের উৎসবে বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাঁরা পাবেন ২৫০০ টাকা। এক্ষেত্রে যাঁরা ৩১ হাজার টাকার কম পেনশন পান তাঁদেরও এই বোনাস দেওয়া হবে। এই ঘোষণায় খুশি সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও।

 

advt 19

 

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...