Friday, June 26, 2026

বাঁশদ্রোণীতে বাড়িতে ঢুকে শ্যুটআউট, এলাকায় ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

বাড়িতে ঢুকে এক যুবককে শ্যুটআউট করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায়। সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই ছবি। পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। তাঁকে বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন:‘পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়েছেন’, মমতাকে কটাক্ষ দিলীপের, পাল্টা সুর চড়িয়ে তুলোধনা কুণালের
পেশায় প্রমোটার গৃহকর্তা প্রদীপ দেবনাথ অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। সেইসময় তাঁর বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামক এক যুবক। প্রদীপ দেবনাথের অভিযোগ গৃহকর্তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হলে সে গুলি যুবকের হাতে লাগে। তাতেই জখম হন অভিষেক। রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ।
প্রথমিক তদন্তে পুলিশের অনুমান প্রদীপের সঙ্গে প্রোমোটিং সংক্রান্ত পূর্ব বচসার জেরেই এদিন তাঁর উপর আক্রমণ চালানোর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনায় বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...