Friday, May 15, 2026

অনুপ মাজির আগাম জামিন খারিজ বাঁকুড়া আদালতে

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আগাম জামিনের আর্জি খারিজ করল বাঁকুড়া জেলা আদালত। ২০১৭-য় বেআইনি কয়লা পাচারের অভিযোগে মামলা। অনুপ মাজির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। কিছুদিন আগে মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ, জমা দেয় কেস ডায়েরি। শুক্রবার লালার আইনজীবীর তরফে আগাম জামিনের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে আদালত।

বাঁকুড়ার মেজিয়ায় বেআইনিভাবে কয়লা উত্তোলনের অভিযোগে ২০১৭ সালে গ্রামবাসীরা হাইকোর্টে মামলা করেন। এরপর আবার চলতি বছরের অগস্টে মামলা হয় হাইকোর্টে। গত বছর সিবিআই তদন্তে উঠে আসে অনুপ মাজি ওরফে লালা নামে এক কয়লা ব্যবসায়ীর নাম। লালাকে ক্রমাগত নোটিস পাঠানো হলেও সে একবারও হাজিরা দেয়নি। এমনকি গত মার্চে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ আসে যে লালাকে গ্রেফতার করা যাবে না। তবে লালাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এরপর একাধিক বার সিবিআই দফতরে হারিরা দিয়েছেন লালা।

 

advt 19

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...