Sunday, June 28, 2026

বিরোধী দলনেতাকে এজেন্সি তলব করছে না কেন? প্রশ্ন সূর্যকান্তের

Date:

Share post:

সম্প্রতি অতিসক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বিভিন্ন মামলায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে তলব ফের ঘনঘন তলব শুরু করেছে CBI কিংবা ED। হেনস্থা করার জন্যই কেন্দ্রের শাসক দকের রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন কাজ বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রের বিরোধিতা করলেই এজেন্সি দিয়ে হয়রান করা হচ্ছে তৃণমূল নেতা-মন্ত্রীদের।

আরও পড়ুন-মিথ্যার ঢাক না পিটিয়ে মমতার থেকে শিখুন, আর্থিক দুরবস্থা নিয়ে নির্মলাকে তোপ অমিতের

এবার একই অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করেন সূর্যকান্ত। তাঁর প্রশ্ন, “অনেককে ইডি-সিবিআই ডাকছে, ডাকুক। কিন্তু যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, বিধানসভার নেতা হয়েছেন তাঁকে কেন ডাকা হচ্ছে না?”

এরপরই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED-এর সমালোচনা করে CPIM রাজ্য সম্পাদক বলেন, ৭ বছর ধরে এক একটা মামলার তদন্ত হচ্ছে। CBI কোনও রিপোর্ট দিতে পারছে না। এখন আবার বেছে বেছে ডাকা হচ্ছে। যাঁরা কেলেঙ্কারির সঙ্গে জড়িতে তাদের সবাইকে ডাকতে হবে। বিরোধী দলনেতা হলেও ডাকতে হবে।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...