Friday, May 8, 2026

আমন্ত্রণ নেই ভারতের ,চিন, রাশিয়া-সহ এশিয়ার ৫ দেশের গুপ্তচর প্রধানদের সঙ্গে বৈঠক ISI প্রধানের

Date:

Share post:

পঞ্জশির দখলের আগে তালিবানদের সঙ্গে বৈঠকে বসেছিলেন।সম্প্রতি পাঁচ দেশের বিদেশমন্ত্রীদের নিয়েও বৈঠক করেন। শুক্রবার দেশে ফিরেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চিন, রাশিয়া-সহ আরও পাঁচটি দেশের গুপ্তচর প্রধানদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন জেনারালে ফায়েজ হামিদ। এর আগে কাবুল সফরে গিয়ে আফগান-পাকিস্তান বাণিজ্যিক চুক্তি,  অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা সেরেছেন তাঁরা।সূত্রের খবর এদিনের বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। যদিও এদিনের বৈঠকে উপস্থিত ছিল না ভারত।

আরও পড়ুন:কৃষক বিদ্রোহ: পিছু হটল বিজেপি সরকার, তদন্তের নির্দেশ অভিযুক্ত IAS অফিসারের বিরুদ্ধে

জানা গেছে বৈঠকটি ডেকেছিলেন পাকিস্তানের ISI-এর প্রধান জেনারেল ফায়েজ হামিদ। এদিনের বৈঠকে হজির ছিলেন চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধানরা। যদিও গত সপ্তাহে এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছিল। তবে সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী অনুপস্থিত ছিলেন। শনিবারের বৈঠকে যোগ দিয়েছিল রাশিয়াও। শুক্রবারই কাবুল থেকে ফিরেছেন আইএসআই প্রধান হামিদ। তারপর এই বৈঠক।যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকমহল।

সূত্রের খবর, বৈঠকে আইএসআই প্রধান মূলত পাকিস্তান ও আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সেখানেই উঠে এসেছে তালিবান নেতৃত্বের সঙ্গে আগামী দিনে কেমন সম্পর্ক রাখা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য। এছাড়াও এদিন বৈঠকে আফগানিস্তানের অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালিবান। তার নেতৃত্বে মহম্মদ হাসান অখুন্দ। নতুন সরকারের শপথগ্রহণে ৬টি দেশকে আমন্ত্রণ করেছিল তালিবান। তারা হল- রাশিয়া, চিন, তুরস্ক, ইরান, পাকিস্তান ও কাতার। যদিও সংবাদমাধ্যমের খবর, ওই অনুষ্ঠান বাতিল করেছে তারা। ৯/১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার দিনে এই অনুষ্ঠান রাখা হয়েছিল বলে আপত্তি তুলেছিল রাশিয়া। তাদের চাপেই সরে আসতে বাধ্য হয় তারা।

advt 19

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...