Thursday, May 14, 2026

দুনিয়ার দুই সেরা নেত্রী: ইন্দিরাকে দেখিনি মমতাকে দেখছি, বললেন আবেগতাড়িত প্রৌঢ়া

Date:

Share post:

রবিবার সকাল থেকেই ভবানীপুরে জমজমাট প্রচারে নেমে পড়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা। কোভিড পরিস্থিতির জন্য মূলত বড় কোনও মিছিল না করে ডোর টু ডোর প্রচারেই জোর দিচ্ছে শাসক দল। এ ধরণের প্রচারে যেমন মানুষের মন বোঝা যায়, ঠিক একইভাবে ভোটারদের কাছে পৌঁছে তাদের অভাব, অভিযোগ, সমস্যার কথাও জানা যায়।

উপনির্বাচনের প্রথম রবিবাসরীয় প্রচারে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চেয়ে প্রচার করলেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহকর্মীরা। এদিন সকালে পটুয়াপাড়া, পাবর্তী চক্রবর্তী লেন, রানি শঙ্করী লেনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তাঁরা।
তাঁদের এদিনের প্রচারের ট্যাগ লাইন ছিল, “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে”!

আরও পড়ুন:প্রচারে বেরিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপ-প্রিয়াঙ্কার, পাল্টা হুঁশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম

এদিনের প্রচারে এলাকার প্রবীণ মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩০ সেপ্টেম্বর দু’হাত তুলে আশীর্বাদ করবেন, সেটা তাঁদের বক্তব্য ও শরীরী ভাষাতেই স্পষ্ট। ৭৩ নম্বর ওয়ার্ডের এক প্রবীণ মহিলা এদিন আবেগতাড়িত হয়ে বলেন, “মমতা ব্যানার্জির মতো কেউ হবে না। এটা আমি সবসময় জোর গলায় বলি। দুনিয়ায় ওর মতো নেত্রী নেই। আমি ইন্দিরা গান্ধীকে দেখিনি, মমতাকে দেখেছি। ও আমার বোনের মতো।” এরপর ওই মহিলা প্রচারে আসা সকল তৃণমূল কর্মীদের সাবধানে থাকার পরামর্শ দেন।

advt 19

 

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...