Friday, May 15, 2026

২০২২-এর এপ্রিলের প্রথম থেকেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা?

Date:

Share post:

২০২২-এর এপ্রিল মাসের প্রথম থেকেই কি শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) সূত্রে খবর, ২০২২-এ এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর জন্য প্রস্তাবিত রুটিন রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মার্চ মাসের মাঝামাঝি সময়ে। কিন্তু গত বছর করোনা অতিমারি পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, পুজোর পরে স্কুল চালু করার কথা। এক্ষেত্রে সংসদের আধিকারিকদের মতে, পুজোর পরে স্কুল চালু হলে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ক্লাস নেওয়ার সময়সীমা প্রায় পাঁচ মাস পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে ক্লাসরুমে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানো সম্ভব।

আরও পড়ুন: সতর্ক ভারত: তালিবানকে ভালো করে বুঝতে বিশেষ পাঠ BSF, CRPF-কে

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২-এর কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এরমধ্যেই আইসিএসই বোর্ড সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু সংসদ যে আপাতত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিতে রাজি নয় তা স্পষ্ট।

ইতিমধ্যেই প্রত্যেকটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে প্রস্তাবিত রুটিন রাজ্য সরকারের কাছে পাঠানোর পরই তৎপর হয়েছে মধ্যশিক্ষা পর্ষদও।

advt 19

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...