Monday, February 23, 2026

ইংরেজবাজারে শতাধিক ছাত্র-যুব বিজেপি থেকে তৃণমূলে যোগ দিল

Date:

Share post:

মালদহে ফের বিজেপিতে ভাঙন। ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারাজপুর বুথ থেকে শতাধিক ছাত্র-যুব যোগদান করল তৃণমূল যুব কংগ্রেসে। রবিবার রাত্রে যদুপুর হাই স্কুল মোড়ে অনুষ্ঠিত এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি, যুব সভাপতি চন্দনা সরকার, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, ইংলিশ বাজার ব্লক যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি আলিমুদ্দিন শেখ সহ অন্যান্যরা। জানা যায় এদিন বিজেপি থেকে আসা ছাত্র-যুব দের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব। জানা যায় এদিন এই যোগদান শিবিরের পাশাপাশি যদুপুর এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

advt 19

 

 

 

spot_img

Related articles

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...