Monday, June 8, 2026

শেক্সপিয়ার সরণিতে শুটআউট: পুলিশের দক্ষতায় চিহ্নিত মূল শুটার

Date:

Share post:

কলকাতায় একের পর এক শুটআউটের ঘটনা ঘটছে। এবার শেক্সপিয়ার সরণিতে শুটআউটের ঘটনায় মূল শুটারকে চিহ্নিত করল পুলিশ। ইতিমধ্যে শুটারকে খুঁজতে শুরু করেছে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ওই দুষ্কৃতীকে চিহ্নিত করে শেক্সপিয়ার সরণি থানা এবং কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। পুলিশ সূত্রে খবর, গুলি চালানোর আগে আহত ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের সঙ্গে দুষ্কতীদের ঝামেলা হয়। তারপর হঠাৎ করে গুলি চালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন-আইকোর মামলা: শিল্পভবনে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতার মিন্টোপার্কে রবিবার রাতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হন হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং (৩৮)। সেই সময় ওই ব্যবসায়ীর গাড়িতে মোট চার জন ছিল বলে খবর। অভিযোগ, এজেসি বোস ফ্লাই ওভারের নীচে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই সেখানে এসে জড়ো হয় কয়েকজন। জানা গিয়েছে প্রতিটি বাইকে তিনজন করে দুষ্কৃতী ছিল।

advt 19

 

Related articles

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...