Tuesday, June 23, 2026

দলগঠনে চমক এসসি ইস্টবেঙ্গলের, অস্ট্রেলিয়ার টমিস্লাভ মর্সেলাকে সই করাল তারা

Date:

Share post:

দলগঠনে একের পর এক চমক দিয়েই চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। আমির ডেরভিসেভিচের পর এবার মঙ্গলবার দ্বিতীয় বিদেশী ঘোষণা করে ফেলল তারা। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলাকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল তারা।

মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল, ৩০ বছরের অজি ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলাকে সই করাল তারা।

ক্রোয়েশিয়া-জাত, তবে পার্থে জন্মানোর জেরে তিনি অস্ট্রেলিয়ার দেশবাসী। গত মরশুমে তিনি খেলেছেন অস্ট্রেলিয়ান এ লিগে পার্থ গ্লোরির হয়ে। অস্ট্রেলিয়া ছাড়াও খেলেছেন দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনেও। ৬.৩ ফুটের এই ডিফেন্ডার নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের রক্ষণকে বড় ভরসা দিতে চলেছেন। যা গতবারের সব থেকে বড় দূর্বলতা ছিল লাল-হলুদ ব্রিগেডের জন্য।

লাল-হলুদে সই করে টমিস্লাভ মর্সেলা বলেন,” আমি ভিষন খুশি ইস্টবেঙ্গলে সই করে। আমর বন্ধুরা যারা ভারতে খেলেন, তাদের থেকে খোজ খবর নিয়েছি। জানি এই ক্লাবের একটি ঐতিহ্য আছে। এই ক্লাবের জন‍্য যেরকম ভালো হবে সেরকম খেলতে চাই। আমি মুখিয়ে আছি মাঠে নামতে।”

আরও পড়ুন:করোনার যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে নাইটদের বিরুদ্ধে নীল জার্সি পড়ে নামবে আরসিবি

 

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...