Saturday, May 16, 2026

বড় সাফল্য দিল্লি পুলিশের, বানচাল করল নাশকতার ছক, গ্রেফতার ৬ জঙ্গি

Date:

Share post:

নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পাকিস্তানে প্রশিক্ষিত দুই জঙ্গি সহ মোট ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা জানান, স্পেশাল সেল এই অভিযানে অনেক বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করেছে। এই ৬ জনকে দিল্লি, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই পাকিস্তানি জঙ্গির নাম ওসামা ও জিশান।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই দুই জঙ্গিকেই পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এই জঙ্গিদের যোগসূত্রও রয়েছে বলে বলা হচ্ছে। এই গ্রেফতারের পর, দিল্লি পুলিশের স্পেশাল সেলের স্পেশাল সিপি নীরজ ঠাকুর বলেন, আশঙ্কা করা হচ্ছে এই গ্রুপে ১৪-১৫ জন জড়িত। সম্ভবত তারাও এখানে প্রশিক্ষণ পেয়েছে।

আরও পড়ুন-সুস্মিতা দেবকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল, উত্তর-পূর্ব নিয়ে নেত্রীর লক্ষ্য স্পষ্ট: সুস্মিতা

স্পেশাল সিপি আরও জানিয়েছেন, “মনে হচ্ছে সীমান্তের চারপাশ থেকে এই অভিযান চালানো হচ্ছে। দিল্লি পুলিশ তথ্য দিয়েছে যে তারা ২ টি দল গঠন করেছিল। দাউদ ইব্রাহিমের ভাই অনিশ ইব্রাহিম একটি দলের সঙ্গে যুক্তও ছিলেন। এই কাজটি ছিল সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করা এবং সারা ভারতে অস্ত্র সরবরাহ করা। অন্য দলের কাজ ছিল হাওয়ালার মাধ্যমে তহবিল সংগ্রহের।”

advt 19

 

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...