Thursday, May 14, 2026

রিষড়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

রিষড়ার এসকে নগর এলাকায় নিজের খাটাল থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ ব্যবসায়ী। বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ (Police) সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম নিখিলেশকুমার যাদব (Nikhilesh Kumar Yadav)। খাটাল থেকে বেরোনোর পরেই দুষ্কৃতীরা তাঁকে পিছন দিক থেকে গুলি করে। গুলিটি কোমরের উপরে লাগে। এরপর মাটিতে পড়ে গেল দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে হিন্দমোটরে একটি বেসরকারি নার্সিংহোম তাঁকে স্থানান্তরিত করা হয়। এরপর পাঠানো হয় কলকাতার হাসপাতালে। ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানা ও উত্তরা থানার পুলিশ।

গুলিবিদ্ধ যুবক জানিয়েছেন, হেলমেট থাকায় কাউকে চিনতে পারেননি। কিন্তু কেন তাঁকে গুলি করল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- আফগানিস্তানকে ১১০ কোটি ডলার সাহায্য আমেরিকা সহ বহু দেশের

advt 19

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...